Free
৳০
কোনো পরিশোধ লাগে না
- আয় ও ব্যয়
- ১ জন ব্যবহারকারী
- অন্তর্ভুক্ত নয়: রিপোর্ট এক্সেলে এক্সপোর্ট
ActShadow বাংলাদেশের ব্যবসার জন্য তৈরি হিসাবের সফটওয়্যার। আয়, ব্যয়, ভাউচার আর স্টক একবার লিখুন — একই এন্ট্রি থেকেই ফিনান্সিয়াল স্টেটমেন্ট, মূসক রিটার্ন আর ট্যাক্সের হিসাব তৈরি হয়ে যায়।
ফ্রি প্ল্যানের কোনো মেয়াদ নেই। যখন খুশি বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারে আপগ্রেড করুন।



আপনার ব্যবসার যেটুকু দরকার, শুধু সেটুকুই চালু করুন। সব মডিউল একই ভাউচার থেকে চলে, তাই কিছুই দুবার লিখতে হয় না।
হেড আর সাব-হেড ধরে দ্রুত এন্ট্রি, নগদ বা ব্যাংকে পরিশোধ। প্রতিটি এন্ট্রি পেছনে একটি সঠিক ভাউচার হয়ে যায়।
রিসিট, পেমেন্ট, জার্নাল ও কন্ট্রা ভাউচার, নিজে থেকে নম্বর; পার্টি লেজার, ট্রায়াল ব্যালেন্স আর পিরিয়ড লক।
ফিনান্সিয়াল পজিশন, লাভ-ক্ষতি, ইক্যুইটির পরিবর্তন, ক্যাশ ফ্লো আর নোটস — অডিট ফরম্যাটে, নিজের সংযুক্তি (অ্যানেক্সার) সহ।
সম্পদ রেজিস্টার, রিডিউসিং ব্যালেন্স বা স্ট্রেইট লাইন অবচয়, বিক্রয়/বাতিল আর প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট শিডিউল।
পেমেন্টে উৎসে কর্তন, মূসক-৬.৩ চালান, ৬.১, ৬.২ ও ৬.২.১ রেজিস্টার আর ৯.১ রিটার্ন তৈরি।
ন্যূনতম কর ও উৎসে কর্তিত করসহ কর নির্ণয়, আর বছর শেষের প্রভিশন এন্ট্রি।
ক্রয়, আমদানি, বিক্রয়, ফেরত, গোডাউন ট্রান্সফার আর উৎপাদন — ওয়েটেড অ্যাভারেজ বা ফিফো পদ্ধতিতে খরচ।
স্টাফদের নিজস্ব লগইন, শুধু দরকারি অনুমতিসহ। মুছে ফেলা এন্ট্রিও মালিক দেখতে পান।
সরাসরি আপনার ভাউচার থেকে তৈরি — ৪.০০ থেকে নম্বর দেওয়া নোটস, পাশে আগের বছর, নিজের অ্যানেক্সার আর স্বাক্ষরের অংশসহ।

বিক্রয় আর ক্রয় সরাসরি রেজিস্টার ও ৯.১ রিটার্নে চলে যায়। দাখিল করলে পিরিয়ড লক হয়; সংশোধন করলে ৯.৪-এর পার্থক্য নিজে থেকেই বের হয়।

প্রতিটি ক্রয়, বিক্রয় আর উৎপাদনের এন্ট্রি খরচ ধরে লেজারে যায়। রেসিপি থেকে মূসক ৪.৩ তৈরি হয়, আর স্টক রেজিস্টার হিসাবের সঙ্গে মিলে যায়।

আপনার ব্যবসার সব কার্যক্রমে টিক দিন। কোনো এক ধরনে আটকে থাকতে হয় না।
রেসিপি, উৎপাদনের এন্ট্রি, মূসক ৪.৩ আর চুক্তিভিত্তিক উৎপাদনের চালান।
শুল্ক ও অগ্রিম করসহ বিল অব এন্ট্রি, ল্যান্ডেড কস্ট আর মূসক ৪.৩.১।
সেবার আয়, বিলে ভিডিএস ও টিডিএস, আর পূর্ণাঙ্গ স্টেটমেন্ট।
কোম্পানির তথ্য দিন, নিজের ইউজারনেম আর পাসওয়ার্ড বেছে নিন। মোটামুটি দুই মিনিট লাগে।
ActShadow অনুরোধটি যাচাই করে আপনার প্ল্যান চালু করে।
ফ্রি প্ল্যানে শুরু করুন, দরকার হলে বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারে পরিশোধ করে আপগ্রেড করুন।
ফ্রিতে শুরু করুন। ব্যবসার প্রয়োজন বাড়লে আপগ্রেড করুন।
৳০
কোনো পরিশোধ লাগে না
৳১,৫০০/ মাস
অথবা বছরে ৳১৫,০০০ — ১৭% সাশ্রয়
৳২,৫০০/ মাস
অথবা বছরে ৳২৫,০০০ — ১৭% সাশ্রয়
৳৩,৫০০/ মাস
অথবা বছরে ৳৩৫,০০০ — ১৭% সাশ্রয়
সব মূল্যে ভ্যাট ও প্রযোজ্য সব কর অন্তর্ভুক্ত।
তিন মাসের এন্ট্রি, স্টেটমেন্ট আর ভ্যাট রিটার্নসহ একটি নমুনা উৎপাদন ও বাণিজ্যিক কোম্পানি খুলুন। যেখানে খুশি দেখুন — আপনার কোনো পরিবর্তন সংরক্ষিত হবে না।
লাইভ ডেমো দেখুন
হ্যাঁ। এতে একজন ব্যবহারকারীর জন্য আয়-ব্যয়ের এন্ট্রি আর রিপোর্ট আছে, কোনো মেয়াদ নেই।
বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক ট্রান্সফারে পরিশোধ করে আপনার সাবস্ক্রিপশন পেজে ট্রানজেকশন আইডি লিখুন। পেমেন্ট যাচাই হলেই প্ল্যান চালু হয়, আর আপনার অ্যাকাউন্টে মানি রিসিট চলে আসে।
হ্যাঁ। প্রতিটি মূল্যে ভ্যাট ও প্রযোজ্য সব কর অন্তর্ভুক্ত।
মেয়াদ শেষের এক সপ্তাহ আগে মনে করিয়ে দেওয়া হয়, আর শেষ হওয়ার পরও সাত দিন স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন। তারপর অ্যাকাউন্টটি শুধু দেখার (রিড-অনলি) অবস্থায় যায়: সবকিছু দেখা, প্রিন্ট আর ডাউনলোড তখনও করা যায়।
হ্যাঁ। প্রতিটি রিপোর্ট যেকোনো সময় প্রিন্ট বা পিডিএফ করা যায়, আর পেইড প্ল্যানে রিপোর্ট, স্টেটমেন্ট ও রেজিস্টার এক্সেলেও ডাউনলোড করা যায়।
এগুলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ (সংশোধিত) অনুসারে। দাখিলের আগে সবসময় আইভাস (IVAS)-এর সঙ্গে অঙ্ক মিলিয়ে নিন।
প্রতিটি সংযোগ এনক্রিপ্টেড, প্রতিটি কোম্পানি শুধু নিজের ডেটা দেখে, আর পুরো ডেটাবেসের প্রতিদিন ব্যাকআপ হয়।
হ্যাঁ, পেইড প্ল্যানে। প্রত্যেকের যেটুকু অনুমতি দরকার, সেভাবে রোল তৈরি করে দিন।
প্ল্যান, কোনো ফরম বা আপনার হিসাব ActShadow-এ আনা নিয়ে প্রশ্ন? আমাদের জানান।
অ্যাকাউন্টের অনুরোধ করুন